ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ‘ধর্ষণ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ‘ধর্ষণ’ করার অভিযোগে মো. আসাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল আজ ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন ৭৫ নং ওয়ার্ড ইমামবাগ বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আসাদকে আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ওই শিশুর প্রতিবেশী। সে ওই শিশুকে (৮) মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকার শুনে লোকজন জড়ো হলে অভিযুক্ত আসাদ পালিয়ে যান।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102