ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫১ বার পঠিত

রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় আ. হালিম পাটুয়ারি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি এলাকাতে মিষ্টির ব্যবসা করতেন। বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের। তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্যবাড্ডা হাজী বাড়ি মোড় এলাকায় থাকতেন।

নিহতের ছেলে আহসান হাবিব জানান, তার বাবা আ. হালিম এলাকাতে মিষ্টির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর আধাঘণ্টা পর মোবাইল ফোনের মাধ্যমে খবর পান, তার বাবা পোস্ট অফিস রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে শুনতে পেরেছি কোনো একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। তবে এর বেশি কিছু জানতে পারিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102