ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১৫ দফা নির্দেশনা দিয়ে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের জন্য বিশেষ লকডাউনের আজ প্রথম দিন।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানান, এই লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্রশাসন মাঠে রয়েছে। সকাল বেলা শহরের বিভিন্ন পয়েন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে রাস্তায় দুই একজন বের হওয়া যাত্রীদের পরিচয় এবং কারণ জানতে চায় পুলিশ।

যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিচ্ছে। সকাল থেকে লকডাউনের জন্য সকল দোকানপাট ও যানচলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট থেকে কোন যানবাহন নওগাঁয় প্রবেশ করছে না। আবার নওগাঁ থেকেও কোন যানবাহন জেলার বাইরে যাচ্ছে না।

রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এছাড়াও সাপাহার, পোরশা ও মান্দা উপজেলা, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সকল হাটবাজার বন্ধ থাকবে আজ থেকে। তবে সকাল ৭টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বেচাকেনা করতে পারবে। এসব বিধিনিষেধ কেউ ভঙ্গ করলে কঠিন শাস্তি আওতায় আনা হবে।

নওগাঁ সিভিল সার্জন আবু হানিফ জানান, বুধবার পর্যন্ত জেলার ১১টি উপজেলা থেকে মোট ১৫৯৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ২৩১৬ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। শতকরা হিসেবে নওগাঁয় প্রতিদিন ২০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট ৪৩ জন মারা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102