ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মায় মিললো বিলুপ্তপ্রায় শিলং মাছ, কেজি ২৮০০ টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনা থেকে সাড়ে ৭ কেজি ওজনের একটি বিলুপ্ত প্রজাতির শিলং মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে জেলে নুর আলমের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

সকাল ৬টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছের আড়তদার মো. মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন জেলে নুর আলম, পরে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সাড়ে ৭ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২৮০০ টাকা দরে ২১ হাজার টাকায় কিনে নেন।

এ সময় স্থানীয়রা বিলুপ্ত প্রজাতির মাছটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ফেরিঘাটে ভিড় করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, বিপন্ন প্রজাতির এই সুস্বাদু শিলং মাছ এখন আর সহসায় দেখা যায়না, দীর্ঘদিন পরে এমন একটি মাছ কিনতে পেরে আমার ভালো লাগছে। মাছটি আমি অকশনের মাধ্যমে প্রতিকেজি ২ হাজার ৮০০ টাকা দরে ২১ হাজার টাকায় কিনেছি। পরে মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102