ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-২০০২ সেশনে ভাষাতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন আবদুল্লাহ শেরদীল মিঠু। স্যার এ এফ রহমান হলের ৩১৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকেও এমবিএ করেছে জীবিকার প্রয়োজনে। চাকরি সূত্রে মিঠুর কর্মস্থল যশোর হলেও পরিবারের অবস্থান ছিল খুলনাতে।
তার গামের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে স্ত্রী, দুইটি অবুঝ সন্তান, বৃদ্ধ বাবা-মা নিয়ে ভালোই চলছিল মিঠুর মধ্যবিত্ত জীবন। কিন্তু সে জীবনে হানা দিয়েছে মরণঘাতী ব্ল্যাড ক্যান্সার (Acute Lymphoblastic Leukemia). মিঠু বর্তমানে এভারকেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅরডিনেটর (হেমাটোলোজি অ্যান্ড স্টেম সেল)-এর তত্ত্বাবধানে মিঠুর কেমোথেরাপি চলছে।
পরবর্তীতে প্রয়োজনবোধে বোনম্যারো ট্র্যান্সফার করতে হবে। মিঠুর সুস্থতার জন্য সবকিছু মিলিয়ে ৩৫-৫০ লক্ষ টাকা প্রয়োজন। মিঠুর মধ্যবিত্ত পরিবারের পক্ষে যা বহন করা অসম্ভব। মিঠুর সুস্থতার জন্য মিঠুর পরিবার হতে দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে আর্থিক সহযোগিতা আহ্ববান করা হয়েছে।
মিঠুর সুস্থতার জন্য যে কেউ আর্থিক সহযোগিতা দিতে পারবেন।
মিঠুর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট
Md. Abdullah Sherdil
Acc: 1031030066483
Account Routing No: 090260434,
SWIFT code: DBBLBDDH
Dutch Bangla Bank, Banani Branch, Dhaka
মিঠুর ব্যক্তিগত নগদ, বিকাশ ও রকেটের নম্বর
Bikash/Nagad/Rocket: 01717047784.