ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডাস্টবিন থেকে ২ দিনের নবজাতক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত
ফাইল ছবি

রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদের মাঠ থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার পর নবজাতককে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (০২ জুন) বেলা পৌনে ১টার দিকে মসজিদ মাঠের একটি গাছের নীচে থেকে শিশুকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিবুজ্জামান বসুনিয়া।

ডাস্টবিন থেকে ২ দিনের নবজাতক উদ্ধার

তিনি জানান, দুপুরে মসজিদের মাঠে একটি গাছের নিচ থেকে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটিকে হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রুবেল ইসলাম ও শাহ্ নেওয়াজ লাবু জানান, বেলা পৌনে একটার দিকে কেরামতিয়া জামে মসজিদের মাঠে লোকজনকে জড়ো হতে দেখে কাছে গিয়ে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো একটি বাচ্চাকে দেখেছি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে জানিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, নবজাতককে হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নাড়ি না কাটায় ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক-দুই দিন হবে। উদ্ধার হওয়া নবজাতকটি মেয়ে সন্তান। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ওই নবজাতক শিশুটিকে দত্তক হিসেবে পেতে বিভিন্নজন হাসপাতালে ও আদালতে যোগাযোগ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক রাজিবুজ্জামান বসুনিয়া জানান, এখন পর্যন্ত অনেকেই শিশুটিকে দত্তক নিতে যোগাযোগ করেছেন। এসব ঘটনায় আদালত থেকে সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102