ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংক্রমণ; নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ শতাংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে নোয়াখালীতে। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত আট হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের। মোট আক্রান্তের হার নয় দশমিক ৯২ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

বুধবার (২ মে) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে, নোয়াখালী সদরে ৫৯ জন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়িতে একজন, চাটখিলে আটজন, সেনবাগে চারজন, কোম্পানীগঞ্জে আটজন ও কবিরহাটে ছয়জন। এদিন সদর উপজেলার একজন রোগী মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৫১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৩৩ জন ও আইসোলেশনে আছেন আরও ১২জন।

তিনি আরও জানান, জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত উপজেলা সদর (সুধারাম)। এখানে মোট আক্রান্ত তিন হাজার ৬২ জন এবং সবচেয়ে কম আক্রান্ত দ্বীপ উপজেলা হাতিয়া। এখানে মোট আক্রান্ত ১৬৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102