ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে বার্সা-রিয়াল-য়্যুভেন্তাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

অনুমোদনহীন ইউরোপিয়ান সুপার লিগ প্রজেক্টে যুক্ত হওয়ার কারণে আগামী ২ বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হতে পারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং য়্যুভেন্তাস। ইএসএল থেকে সবাই নাম প্রত্যাহার করে নিলেও নিজেদের অবস্থান সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করেনি তিন জায়ান্ট ক্লাব। ফিফা এবং উয়েফা থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে। ভবিষ্যতে কোনো দল এমন কোনো লিগে অংশ নিতে গেলে প্রতিটি ক্লাবকে ১০০ মিলিয়ন করে জরিমানা করা হবে বলে জানিয়েছে উয়েফা।

শেষ হয়েও যেন হলো না শেষ। ইউরোপিয়ান ফুটবলে তোলপাড় করে ব্যর্থ হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ। কিন্তু সেই অসমাপ্ত প্রচেষ্টায় এখন অনড় তিন জায়ান্ট ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং য়্যুভেন্তাস। ওই প্রজেক্ট থেকে বের হয়ে আসেনি তিন ক্লাব।

উয়েফাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে বিপ্লব করতে চেয়ে ছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। তার জন্য মূল্য গুনতে হবে আসছে মৌসুমে। শুধু রিয়াল মাদ্রিদ নয়। বার্সেলোনা এবং য়্যুভেন্তাসকেও সমান মূল্য দিতে হবে। যত বড় ক্লাবই হোক তাদের বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক উয়েফা।

সম্প্রতি সভা করেছে উয়েফা। যেখানে উঠে এসেছে ইউরোপিয়ান সুপার লিগে অবস্থানরত তিন ক্লাবের আলোচনা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, য়্যুভেন্তাস যদি ইএসএলে থাকতে চায় তাহলে আগামী দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হবে ক্লাব তিনটি। একই সঙ্গে কেউ যদি ভবিষ্যতে এমন কোনো নিষিদ্ধ লিগে অংশ নেওয়ার চিন্তা করে প্রত্যেক দলকে ১০০ মিলিয়ন করে জরিমানা করা হবে।

১২ দল নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের যাত্রা শুরু হলেও, ৪৮ ঘণ্টার মধ্যে নাম প্রত্যাহার করে ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব। এরপর একে একে নিজেদের সরিয়ে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান এবং এসি মিলান। তবে তারা নাম প্রত্যাহার করলেও, মানতে হচ্ছে উয়েফার শর্ত। বাৎসরিক আয়ের ৫ শতাংশ দিতে হবে উয়েফাকে, যা খরচ করা হবে তৃণমূল ফুটবল উন্নয়নে।

উয়েফার শৃঙ্খলা কমিটি যদি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে ২ বছরের জন্য নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আগামী মৌসুমে লা লিগা থেকে অ্যাথলেটিকো, সেভিয়ার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে রিয়াল বেটিস এবং রিয়াল সোসিয়েদাদ। আর য়্যুভেন্তাসের পরিবর্তে সিরি’আ থেকে ইউসিএল খেলবে নাপোলি।

তবে সবকিছু নির্ভর করছে উয়েফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত বার্সা নিষিদ্ধ হলে, বড় বাজেট নিয়ে দল গড়ে কাতালানরা যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তা অধরাই থেকে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102