ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুরুর ধাক্কা সামলে নিয়েছে ইংল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

লর্ডস টেস্টের প্রথম দুদিনেই লাল বলের নানা রূপ দেখা গেল। একটা সময় মনে হচ্ছিল, রানপাহাড়ে চড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। সেখান থেকে হঠাৎ ধস কিউইদের ইনিংসে। জবাব দিতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় ইংল্যান্ডও। তবে এরপর সেই ধাক্কা সামলেও নিয়েছে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৭৮ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনও তারা পিছিয়ে আছে ২৬৭ রানে।

কিউইদের অলআউট করার পর ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছিল ইংলিশরা। ১৮ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ২ উইকেট। শূন্য রানে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ হন ডম সিবলি। ২ করে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যাক ক্রলি।

তবে তৃতীয় উইকেটে বিপদ সামলে নিয়েছেন ররি বার্নস আর জো রুট। ৯৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছেন তারা। বার্নস ৫৯ আর রুট ৪২ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামবেন।

এর আগে ডেভন কনওয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরির (২০০) পরও ৩৭৮ রানের বেশি এগোতে পারেনি নিউজিল্যান্ড। অথচ একটা সময় ৩ উইকেটেই ২৮৮ রান তুলে ফেলেছিল সফরকারিরা। সেখান থেকে হঠাৎ ধস, আর মাত্র ৬ রান যোগ করতেই আরও ৪ উইকেট হারায় কেন উইলিয়ামসনের দল।

কনওয়ে একাই লড়াই করে যাচ্ছিলেন। ইংল্যান্ডের মাটিতে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকান এই ওপেনার। শেষ পর্যন্ত তার ৩৪৭ বলে ২২ বাউন্ডারি আর ১ ছক্কায় গড়া কাটায় কাটায় ২০০ রানের ইনিংসটি থেমেছে দুর্ভাগ্যজনক রানআউটে। কিউই ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন কনওয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102