ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির উঠানে গাছ থেকে জাম পাড়ার সময় মগডাল থেকে পড়ে জামাল উদ্দিন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পাগলা থানাধিন উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামের মৃত তাহের আলীর ছেলে জামাল উদ্দিন শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বসতবাড়ির উঠানে জাম গাছ থেকে জাম পাড়তে ওঠেন। প্রায় ৫০ ফুট উচ্চতায় গাছের মগডালে বসে জাম পাড়ার সময় হঠাৎ ডাল ভেঙে জামাল উদ্দিন মাটিতে পড়ে থাকা শুকনো ডালের ওপর পড়ে রক্তাক্ত জখম হন। এ সময় বাড়ির লোকজন দৌড়ে এলেও হাসপাতালে নেওয়ার পূর্বেই জামাল উদ্দিন মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরম্নল ইসলাম তোতা ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পাগলা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।