ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী কনস্টেবলের গোপন ভিডিও ফাঁস, মামলার পর আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী কনস্টেবলের গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হৃদয় নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই নারী পুলিশ সদস্য।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ প্রতিদিনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামি হৃদয়কে আটক করা হয়েছে।

মামলার বাদী এজহারে বলেছেন, তিনি নারায়ণগঞ্জের চাঁনমারী এলাকার বাসিন্দা এবং কক্সবাজার জেলা পুলিশ লাইনসে এসএএফ শাখা কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত যুবক হৃদয় খানের বাড়ি ঢাকার মগবাজার এলাকায়। হৃদয় ওই নারীর আত্মীয় এবং তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে হৃদয়ের সাথে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ হতো তার।

হৃদয় খান তাকে বিয়ে করার প্রতিশ্রুতিতে তাদের মধ্যে একান্ত ভিডিও ফুটেজ আদান-প্রদান হয়, যা হৃদয় তার মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখে।

এজহারে ওই নারী পুলিশ সদস্য আরও বলেন, হৃদয় তার অজান্তে তার সাথে কাটানো একান্ত সময়ের কিছু ঘনিষ্ট মুহূর্তের ভিডিও ধারণ করেছিল। পরে যখন হৃদয়ের সাথে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয় তখন সে তার জি-মেইলের কন্ট্রোল নিয়ে সেখান থেকে মোবাইল ফোনের যাবতীয় নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের তথ্য সংগ্রহ করে।

পরবর্তীতে হৃদয় কৌশলে বিভিন্ন পুলিশ সদস্যের মোবাইল নম্বর দিয়ে বিডি পুলিশ নামের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলে। তিনি আরেও উল্লেখ করেন, গত ২ জুন ছুটি পেয়ে নারায়ণগঞ্জের বাড়িতে আসি এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় হোয়াটস অ্যাপ চালু করে দেখি বিডি পুলিশ নামের ওই গ্রুপে হৃদয় গোপন ভিডিও ছড়িয়ে দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102