ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙ্গায় নারীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী গ্রাম থেকে শুক্রবার সকালে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মহিলার নাম রুনা বেগম (৩৫)। তার স্বামীর নাম শেখ জালাল। বাড়ী ভাঙ্গার চৌধুরীকান্দা সদরদী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রুনা বেগম বিদেশে থাকতো। মাস খানেক আগে সে দেশে এসেছে। স্বামীর সাথে বনিবনা ছিলানা রুনা বেগমের। মাঝে মধ্যেই তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতো। দশ/বারো দিন আগে স্বামী শেখ জালালকে বাড়ি থেকে বের করে দেয় স্ত্রী রুনা। এ নিয়ে আত্বীয় স্বজনদের সাথে বিবাদ হয়। শুক্রবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুনা। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় তদন্তকারী অফিসার এসআই মজিবুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুনা বেগম তার স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। তার গায়ে কোন আঘাতের চিহৃ ছিল না। রুনার মরদেহ শুক্রবার বেলা ১১টায় তার ঘর থেকে উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102