ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় করোনা আক্রান্ত হয়ে পুরোহিতের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সনাতন ধর্মের এক পুরোহিতের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত সনাতন ভট্রাচার্য (৫৫) উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের সুনীল ভট্রাচার্যের ছেলে ও সনাতন ধর্মের পুরোহিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সনাতন এর ছেলে সজীব ভট্রাচার্যও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। সনাতন ও তার ছেলে সজীব হিন্দু ধর্মের পুরোহিত হিসেবে বিভিন্ন জায়গায় পূর্জা অর্চনায় জন্য যেতো। বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তারা করোনায় আক্রান্ত হতে পারেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন,গত ২৫শে মে তারিখে সনাতন ও তার ছেলে সজীব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে। গত ৩১শে মে তারিখে বাবা ও ছেলের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে প্রশাসন তাদের বাড়ীটিকে লকডাউন ঘোষনা করে।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, হিন্দু সস্প্রদায়ের নেতা ও সরকারিভাবে সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে সনাতনের লাশ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সৎকার করা হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় মোট ২১ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102