ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় চীনের ক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

গোপনীয়তার শর্ত থাকলেও সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। তবে অনিচ্ছাতৃক ভুল দাবি করে সাথে সাথেই দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ। বিস্তারিত জানিয়ে চীনকে চিঠিও লিখেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, এখন পর্যন্ত কোন উত্তর মেলেনি। এই পরিস্থিতিতে প্রতি ডোজ টিকা ১০ ডলারে না পাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

সিনোফার্মের করোনা টিকা কিনতে চীনের সাথে গোপনীয়তার চুক্তি করে বাংলাদেশ। যার অন্যতম শর্ত টিকার বিক্রয়মূল্য প্রকাশ করা যাবে না। গত ২৭ মে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকারি মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব গণমাধ্যমকে জানান, প্রতি ডোজের দাম হবে, ১০ ডলার।

বিষয়টি নজরে এলে বাংলাদেশকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীনা দূতাবাস। এতে বেইজিংয়ের কাছে দুঃখ প্রকাশ করে,ঢাকা। কিন্তু এতে লাভ হচ্ছে না। এখন আর চুক্তি অনুযায়ী ১০ ডলারে টিকা পাবে না বাংলাদেশ। বাড়বে দাম।

চীনকে চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ইচ্ছাকৃতভাবে এটি গণমাধ্যমে আসেনি। যার উত্তর এখনও দেয়নি চীন।

এছাড়া, দেড় কোটি টিকা কিনতে রাশিয়াকে গত ২৮ মে প্রস্তাব দেয়া হলেও এখনও তার জবাব দেয়নি দেশটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102