ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে নেপালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিবেশী ভারতে হাজারো করোনা রোগীর শরীরে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঘটেছে।-খবর এনডিটিভির

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌডেল বলেন, সেখানে বর্তমানে অন্তত ১০ জন মিউকরমাইকোসিস রোগী আছেন। ভারতের মতো নেপালেও করোনার ব্যাপক সংক্রমণ ঘটেছে।

কালো ছত্রাকে মারা যাওয়া ওই রোগী একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বৃহস্পতিবার (৩ জুন) শেঠী প্রাদেশিক হাসপাতাল জানিয়েছে, গত ৩ জুন তার মৃত্যু হয়েছে। এর আগে তার শরীরে কালোছত্রাক ধরা পড়েছিল। তবে করোনাভাইরাসে নেগেটিভ এসেছিল।

কালোছত্রাক খুবই আগ্রাসী একটি ভাইরাস। ভাইরাস যাতে মস্তিষ্কে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে কখনো কখনো রোগীর চোখ, নাক ও চোয়াল তুলে ফেলতেন চিকিৎসকেরা। বর্তমানে এতে মৃত্যুহার ৫০ শতাংশ।

করোনা রোগীদের চিকিৎসায় অতিরিক্ত স্টেরওয়েড ব্যবহারে কালোছত্রাক ছড়িয়ে পড়ছে। এপ্রিলের গোড়া থেকেই নেপালে করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও দেশটির স্বাস্থ্যখাত মারাত্মক চাপে আছে। মহামারি শুরু হওয়ার পর থেকে নেপালে সাত হাজারের মানুষের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102