ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা মোকবেলায় কার্যক্রম গ্রহণে বগুড়ায় লায়ন্স ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: কোভিড-১৯ মোকাবেলায় করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে শহরের দত্তবাড়ি লিলিয়ান চাইনিজ রেস্টুরেন্টে বগুড়ার ৪টি লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দের অংশগ্রহণে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

হেড কোয়ার্টার এর রিজিওন চেয়ারপারসন এবং বগুড়া সিটি ক্লাবের লায়ন সুলতান মাহমুদ চোধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যৌথ সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন হেড কোয়ার্টার এর রিজিওন চেয়ারপারসন বগুড়া সাফা ক্লাবের লায়ন মনজুর কাদির, বগুড়া তন্ময় ক্লাবের প্রেসিডেন্ট লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী এবং বগুড়া সংশপ্তক ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন দেবদুলাল দাস। এসময় উপস্থিত ছিলেন লায়ন নূর-এ আলম চৌধুরী, লায়ন মো: শাহজাহান আলী, লায়ন রাকিব হোসেন, লায়ন পাপ্পু, লায়ন জাকিরসহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ। সভায় কোভিড-১৯ মোকাবেলায় বগুড়াতে সন্মিলিতভাবে গণসচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন পয়েন্টে প্রচারনা, মাইকিং, ভাল মানের মাস্ক বিতরণের ভ্রাম্যমাণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহীত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102