ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত


সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি
: বগুড়ায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় বগুড়ার জলেশ্বরীতলায় সৌরভ ইংলিশ টিউটর হোম নামে এক কোচিং সেন্টার কে ১০ হাজার টাকা এবং শহরের রাজাবাজারে পেঁয়াজের বাজার মনিটরিংকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীর ১ হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে পরিচালিত একই ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ এবং দুই স্থানেই জেলা পুলিশ ও এপিবিএন এর সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের অভিযানে সংক্রামক রোগ আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102