ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরর্দী ও ঝিনাইগাতিতে ‘গাঙচিল’র কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কমিটি গঠন শেষে সংগঠনের জন্য গাঙচিল কবিদের লেখা বিভিন্ন বই ও ডায়রি উপহার প্রদান করা হয়।

৪ জুন শুক্রবার সকালে শ্রীবরর্দী উপজেলা শহরে এবং বিকেলে ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের ‘অবকাশ’ কেন্দ্র এ কমিটি গঠন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। শ্রীবরর্দী উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হয় কবি প্রভাষক আজাদ সরকার ও সদস্য সচিব হয় ছড়াকার নূরুল ইসলাম নাযীফ এবং ঝিনাইগাতি উপজেলার আহ্বায়ক নির্বাচিত হয় কথা সাহিত্যিক আরএম সেলিম শাহী ও সদস্য সচিব কবি রুহুল আমিন।

দুু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক সব্যসাচী লেখক আশরাফ আলী চারু, কবি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কবি হাদিউল ইসলাম জুয়েল, সাংবাদিক কাজী মাসুম ও ফরিদ আহম্মেদ রুবেল প্রমূখ। শ্রীবরর্দী উপজেলা সভায় সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক ও লেখক আবু মোতালেব এবং ঝিনাইগাতি উপজেলা সভায় সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক আরএম সেলিম শাহী।

১৩ সদস্যের শ্রীবরর্দী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ হলো, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, মো. শফিউল আলম ও মাহমুদ আরিফ এবং সদস্যদের মধ্যে আকতারুজ্জামান তালুকদার, মো. আবু রায়হান, জিশান মাহমুদ, এ জেড রুমান, প্রকৌশলী সাদ্দাম হোসাইন, সাংবাদিক ফরিদ আহাম্মদ রুবেল, রমেশ সরকার ও মঞ্জুরুল ইসলাম।

১৫ সদস্যের ঝিনাইগাতি উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ হলো, যুগ্ম আহ্বায়ক শাহীন শিমুল, মুহাম্মদ আবু হেলাল ও মো. রফিকুল ইসলাম এবং সদস্যদের মধ্যে ডা. নবীজল হক রানা, আহাম্মদ হোসেন জনি, শাহরিয়ার আহমেদ সুজন, সাব্বির আহমেদ শাওন, মাহমুদুল হাসান, নাহিদ হাসান নিরব, আশিকুর রহমান, সৃজন সাংমা, তোফায়েল আহাম্মেদ ও মিসেস মাধুরী।

উভয় কমিটি আগামি ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহ করার পর জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার অনুমতি প্রদান করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102