ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে চারজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজন রাজশাহীর ও পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জের মৃতদের মধ্যে তিনজন করোনা পজিটিভ, রাজশাহীর মৃত তিনজনের মধ্যে দুজনের করোনা পজিটিভ ছিল।

শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২২৪ জন রোগী। এদের মধ্যে ১১১ জন পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজশাহীর দশজন, চাঁপাই এর পাঁচজন ও নওগাঁর একজন। বর্তমানে আইসিইউতে আছে ১৬ জন রোগী।

হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

তবে হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা সংকটের কারণে হাসপাতালে অনেক রোগীকে ট্রলির ওপরে শুয়ে দেখা গেছে। শয্যা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এতে রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

আর হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলছেন, করোনা রোগীদের চিকিৎসায় ওয়ার্ড সংখ্যা বাড়ানো হচ্ছে। এ ছাড়া জরুরি ছাড়া অন্য রোগী ভর্তি না হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102