ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে একদিনে মৃত্যু ফের ৩ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতে দৈনিক করোনা সংক্রমণ কমলেও মৃত্যু আবার বেড়ে গেছে। এতে আবার চিন্তার ভাঁজ পড়েছে কপালে। গত তিন দিন ধরে সংক্রমণ কমার যে ধারা ছিল, তা আজও বজায় আছে। কিন্তু দু’দিন নিম্নমুখী থাকার পর মৃত্যু আবার তিন হাজার ছাড়িয়েছে।

গত তিন দিন ভারতে করোনা আক্রান্ত এক লাখ ৩০ হাজারের ওপরে ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শনিবার (৫ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ২০ হাজার ৫২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন।

তবে দু’দিন মৃত্যু তিন হাজারের নিচে থাকার পর শনিবার তা আবার তিন হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। এতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনে।

এদিকে, সংক্রমণ গত মাসের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দৈনিক সংক্রমণ গত ৫৮ দিনে সর্বনিম্ন। পাশাপাশি সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫ দশমিক ৭৮ শতাংশ। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে।

ভারতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৬ লাখের নিচে। কিন্তু দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও রাশ টানা যাচ্ছে না মৃত্যু সংখ্যায়। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হচ্ছে অনেক বেশি, যা বাড়াচ্ছে চিন্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102