ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

সাতক্ষীরায় শুরু হয়েছে সাতদিনের লকডাউন। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। তবে লকডাউন মানছেন না মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের শপিংমল, মার্কেট, দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকলেও মানুষের চলাচল বেড়েছে ইজিবাইকসহ বিকল্প যানবাহনে। মাস্ক ছাড়াই চলাফেরা করছেন অনেকে। এদিকে অকারণেও বাড়ি থেকে বের হচ্ছেন অনেক মানুষ।

জেলার প্রবেশমুখগুলোতে রয়েছে পুলিশের কড়া নজরদারি। তবে শহর ও আশপাশের এলাকায় মানুষকে ঘরে ফেরাতে প্রশাসনের কোনো তৎপরতায় লক্ষ করা যায়নি।

বাস ড্রাইভার আব্দুল মতিন বলেন, ‘লকডাউনে সব যানবাহন চলছে। শুধু বাস বন্ধ। আমরা একদিন আয় না করতে পারলে খেতে পারি না। আমাদের ওপর এত নির্যাতন কেন করা হচ্ছে?’

দিনমজুর বিল্লাল হোসেন বলেন, ‘সকালে কাজের জন্য বের হয়েছি। এখনো কোনো কাজ পাইনি। বাড়িতে তিনটি সন্তান রয়েছে। ঘরের চাল নেই, খাবার নেই। বাধ্য হয়ে কাজ করতে বের হয়েছি। গতবার সরকার থেকে কিছু চাল পেয়েছিলাম। এবার তাও পাইনি’।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘সকাল থেকে পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। চেকপোস্ট বসানো হয়েছে। সতর্ক করার পরও মানুষ নানা প্রয়োজনে ও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে’।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল বলেন, ‘লকডাউন কার্যকর করতে একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল মাঠে কাজ করছে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র জরুরি প্রয়োজনে মানুষ বের হতে পারবে। এসময়ের বাইরে মানুষকে ঘরে রাখতে সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102