ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কনে সাজাতে দেরি হওয়ায় বর-কনেপক্ষের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

পটুয়াখালী; পটুয়াখালীর রাঙ্গাবালীতে কনে সাজাতে দেরি হওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ১২ জন। শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নর মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সঙ্গে পার্শ্ববর্তী মডুবী ইউনিয়নের মাঝের দওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার (২ জুন) বরপক্ষ এসে বউকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান।

বিকেলে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হন। পরে বর ও কনেকে নিয়ে বাড়ি ফিরে যায় কনেপক্ষ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ বিষয় কোনো অভিযাগ তারা পাননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102