ads
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মঈন খানের ছেলেকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৫৬ বার পঠিত

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

ওয়ানডে দলে ফিরেছেন হারিস সোহাইল আর ইমাদ ওয়াসিমকে যুক্ত করা হয়েছে টি-টোয়েন্টি দলে। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান।

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুক্রবার ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পিসিবি। মোহাম্মদ আব্বাস এবং নাসিম শাহ ফিরেছেন সাদা পোশাকের দলে। দলে যুক্ত করা হয়েছে ইয়াসির শাহকেও। যদিও তার ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে।

আগের সিরিজ থেকে বাদ পড়েছেন তাবিশ খান এবং সালমান আলী। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দারুণ পারফরম্যান্স করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আজম খান। ১৮ সদস্যের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

ওয়ানডে দলেও রাখা হয়েছে ১৮ ক্রিকেটার। যথারীতি তিন ফরম্যাটে অধিনায়ক রয়েছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর আবারো ওয়ানডে দলে ফিরেছেন হারিস সোহাইল এবং সাউদ শাকিল।

ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড:

ওয়ানডে: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হারিস সোহাইল, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ হাসনাইন, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

টি-টোয়েন্টি: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শার্জিল খান ও উসমান কাদির।

টেস্ট: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহনাওয়ার দাহানি, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও জাহিদ মাহমুদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102