ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‌্যাবের পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইল; র‌্যাবের পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ৩০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (৫ জুন) সকালে টাঙ্গাইল র‌্যাব ১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মির্জাপুর থানাধীন গোড়াই রাকের টেকি এলাকার তোতা খানের স্ত্রী শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মির্জাপুর থানাধীন গায়রা বেতিল এলাকার মেহের আলী ছেলে লাল মিয়ার মুদি দোকানের পেছনে অভিযান পরিচালনা করে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় উপজেলার তক্তার চালা এলাকার নীল মোহন নীলু সরকারের ছেলে অজয় সরকার (২১) ও একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়াকে (২২) আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন এবং দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় ২টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102