ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গা নারীকে স্বামী বিয়ে করতে চাওয়ায় গৃহবধূর কাণ্ড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলায় স্বামী রোহিঙ্গা নারীকে বিয়ে করতে চাওয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে পালংখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ইয়াছমিন আক্তার (১৭)। তিনি উপজেলার পালংখালী বাজার এলাকা জিয়াবুল হকের স্ত্রী ও পালংখালী মোছারখোলা এলাকার নুরুল আলমের মেয়ে।

নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

জানা গেছে, চার বছর আগে পালংখালী মোছারখোলা এলাকার ইয়াছমিন আক্তারের সঙ্গে জিয়াবুল হকের বিয়ে হয়। তখন মেয়ের বয়স ছিল মাত্র ১২ বছর।

তখন থেকে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। পরে তাদের সংসারে সন্তান না হওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহ আরও বেড়ে যায়। একপর্যায়ে স্বামী জিয়াবুল হক আরেকটি বিয়ে করার জন্য তার স্ত্রী ইয়াছমিন আক্তারকে চাপ দেয় এবং রোহিঙ্গা নারী বিয়ে করবে বলে জানায়। এ কারণে ইয়াছমিন আক্তার অভিমানে আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াছমিন আক্তার বাড়িতে ফ্যানে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী ইয়াছমিনকে উদ্ধার করে গয়ালমারা মা ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের বাবা নুরুল আলম বলছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে পালংখালীর ইউপি সদস্য নুরুল হক তড়িঘড়ি করে ময়নাতদন্ত না করেই লাশ দাফনের জন্য কোর্ট থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপ-পরিদর্শক মো. সালমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102