কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর চেয়ারম্যান পুত্র আলকাবি মহিউদ্দিন প্রবাল হত্যা মামলার এজাহার নামীয় ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় শহরের দুর্জয় মোড় এলাকা থেকে সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতাররা হলেন দুর্জয় মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন মিয়া (২৬) ও মৃত ফুল মিয়ার ছেলে তৌহিদ (২৫) মিয়া। তারা এই হত্যাকাণ্ডের মূলহোতা অন্তর লালের সহযোগী এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
র্যাব সূত্র জানায়, গত ১লা জুন ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকার সরদার হোটেলের পিছনে কতিপয় যুবকের হাতে এ কে এম মহিউদ্দিন ওরফে প্রবাল খুন হয়। তার লাশ তালাবদ্ধ অফিস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ঘটনার ওর থেকেই জড়িতদের গ্রেফতার ও রহস্য উদঘাটনে মাঠে নামে।
ঘটনার দুই দিন পর এ ব্যাপারে নিহতের পিতা হোসেন ভূঁইয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে থাবায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই র্যাব জড়িত ২ জনকে গ্রেপ্তার করে। প্রধান আসামিকে ধরতে র্যাবের অভিযান চলছে। তাদের অচিরেই আইনের আওতায় আনা হবে।
র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যেবায়ের জানান, সাম্প্রতিক সময়ের সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে।