ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে ইউনিফর্মের মান যাচাইয়ে শুরু হয়েছে ট্রায়াল। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি রঙ ও মানের ইউনিফর্মের ট্রায়াল চলছে। ট্রায়ালের মাধ্যমেই চূড়ান্তটি বেছে নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের ইউনিফর্মের পরিবর্তন আনার বিষয়টি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। ট্রায়াল শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ধারণা করা হচ্ছে, পুলিশের সব ইউনিটের ইউনিফর্মের রঙ একই হবে। তবে আগের এক রঙে থাকছে না পুলিশের ইউনিফর্ম। এক রঙের পরিবর্তে মিশ্র রঙ হতে পারে।

পুলিশের নতুন ইউনিফর্মের ট্রায়াল মাসব্যাপী চলবে। এরইমধ্যে ট্রায়াল শুরু হয়েছে। ইউনিফর্ম আরামদায়ক কিনা তা দেখা হচ্ছে। ডিউটির সময় এটি পরে থাকলে পুলিশ সদস্যদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করে কিনা তাও দেখা হচ্ছে। তাছাড়া পরিবেশের সঙ্গে মানানসই কি সেটিও খেয়াল রাখা হচ্ছে। পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন পোশাকের নমুনা পাঠানো হয়েছে ট্রায়ালের জন্য। বিবেচ্য বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102