ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগান: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত
ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ রক্ষায় আরও বনায়ন ও সবুজায়ন প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে সাধ্যমতো বৃক্ষরোপণ করতে হবে। শনিবার (০৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে গণভবনে গাছের চারা রোপণ করে দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময়, সীমিত সংখ্যক কর্মকর্তাদের নিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করেন তিনি।

পরে, দেশবাসীর উদ্দেশে তিনি বৃক্ষরোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর ক্ষতির প্রভাব থেকে দেশ রক্ষায় বৃক্ষরোপণ ও যত্নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। পরিবেশই আমাদের রক্ষা করতে হবে- এ দেশ আমাদের। জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং যত্ন করবেন। শুধু লাগালে চলবে না গাছটা যেন টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল বা কাঠ বা ওষুধ দেবে নানাভাবে সবাই উপকৃত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102