ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ৩ হাজার ডাক্তারের পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনায় আক্রান্ত হলে তাদের ও পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ একাধিক দাবিতে ভারতের মধ্যপ্রদেশে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে ধর্মঘট করছেন তারা। মধ্যপ্রদেশ হাইকোর্ট বৃহস্পতিবার তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে নির্দেশ দেয়। এছাড়া চারদিনের এই ধর্মঘটকে ‘অবৈধ’ বলেও ঘোষণা করে আদলত। খবর ইন্ডিয়া টুডের।

তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফিরতে অস্বীকার করেছেন ডাক্তাররা। ইতোমধ্যেই প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। তারা ঘোষণা করেছেন যে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন।

মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অরবিন্দ মীনা বলেছেন, বৃহস্পতিবার রাজ্যের ৬টি সরকারি মেডিকেল কলেজে কর্মরত প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবো। তিনি জানান, রাজস্থান, বিহার, ছত্তিশগঢ়, উত্তরপ্রদেশ, কর্নাটক, তেলঙ্গানা, বিহার, মহারাষ্ট্র ও এইমস ঋষিকেশের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তাদের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।

এদিকে মধ্যপ্রদেশ সরকার জুনিয়র ডাক্তারদের বৃত্তি ১৭ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে। তবে ডাক্তারদের দাবি ২৪ শতাংশ বাড়াতে হবে। এর আগে গত ৬ মে মধ্যপ্রদেশ সরকার তাদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিল‌েও শেষ পর্য‌ন্ত তা বাস্তবায়িত হয়নি। আর তাই এই ধর্মঘট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102