ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ মাস পরে ভারতে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

ভারতে বেশ কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (৫ জুন) দৈনিক আক্রান্ত নেমেছিল এক লাখ ২০ হাজারে। রোববার (৬ জুন) তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন, যা দুই মাস পরে সর্বনিম্ন।

গত ৬ এপ্রিল শেষবার এক লাখ ১৫ হাজারের নিচে ছিল দৈনিক সংক্রমণ। একই সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছে। রোববার ভারতে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যায় যেভাবে হ্রাস-বৃদ্ধি হচ্ছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের।

দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫ দশমকি ৬২ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102