ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ফি মওকুপের দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত
ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও করোনাকালীন শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করার দাবিতে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

রোববার (৬ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় নতুন বাজেটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর কর বৃদ্ধির সমালোচনাও করেন তারা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করে শিক্ষাকে পণ্যে রূপান্তর করছে সরকার। অবিলম্বে এই কর আরোপের সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102