ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবাবগঞ্জে ৭ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মাতাবপুর এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে কর্মরত চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭ জন শ্রমিকের শরীরে ১ সপ্তাহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, গত ২৬ তারিখে মাতাবপুর এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে কর্মরত চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০ জনকে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ৭ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বলে তিনি জানিয়েছেন। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজু বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন সংক্রমণ রোধে ওই স্থানে কর্মরতদের ওপর বিধি নিষেধ আরোপ করেছে।

অপরদিকে করোনা সংক্রমণরোধে প্রশাসন সরকারি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক পরতে গুরুত্ব দিলেও এ বিষয়ে মানুষের মধ্যে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে উপজেলা সদর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102