ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলল কলাক্ষেতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শাহীন হোসেন (৩২) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশ কলাক্ষেতে ফেলে রাখা হয়।

রোববার সকাল ৯টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের রনজিতের কলাক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীন বালিয়াডাঙ্গা গ্রামে পূর্বপাড়ার চান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে কাজ করতেন বলে জানান এলাকাবাসী।

নিহত শাহীনের বাবা চান মিয়া জানান, লেদ মেশিনে কাজ করায় ছেলে প্রায়ই রাত করে বাড়িতে ফিরতো। কিন্তু শনিবার রাতে শাহীন বাড়ি ফেরেনি।

রোববার সকালে স্থানীয়রা জানান, শাহীনের লাশ কলাক্ষেতে পড়ে আছে। কিন্তু তার কোনো শত্রু ছিল না বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, সম্প্রতি শাহিন হোসেন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন।

রোববার সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুজি শুরু করে। এরপর বাড়ির পাশে রাস্তার ওপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এরপর একই এলাকায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলাবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, শাহীনকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102