ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সামুদ্রিক শ্লেষ্মা’র প্রাদুর্ভাব দূর করার প্রতিশ্রুতি এরদোগানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

মারমারা সাগরের তীরে সমুদ্রের নট বা সামুদ্রিক শ্লেষ্মার প্রাদুর্ভাব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

শনিবার এরদোগান এ প্রতিশ্রুতি দেন। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এই সামুদ্রিক শ্লেষ্মার কারণে শুধু সামুদ্রিক প্রাণিদের জীবন হুমকির মুখে পড়েছে তা নয় এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুরস্কের মৎস্য খাতও।

এ সমস্যার জন্য দূষণ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

এরদোগান বলেন, আশা করছি, আমরা আমাদের সমুদ্র সামুদ্রিক শ্লেষ্মার হাত থেকে বাঁচাতে পারবো।

সমুদ্রের নট বা ‘সামুদ্রিক শ্লেষ্মা’ পানি দূষণ এবং গরম আবহাওয়ার কারণে প্রাকৃতিকভাবে তৈরি হয়।

সমুদ্রের নট ২০০৭ সালে তুরস্কে প্রথম পাওয়া যায়। তবে গ্রিসের নিকটবর্তী এজিয়ান সাগরেও এর সন্ধান মিলেছে।

কৃষ্ণসাগরকে এজিয়ান সাগরের সঙ্গে সংযুক্তকারী মারমারা সাগরের বিশাল অঞ্চল জুড়ে সমুদ্রের নটের এ প্রাদুর্ভাব এবার সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে। যা স্থানীয়দের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট পরিশোধন না করে ড্রেনের ময়লা সাগরে ফেলা এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে এ প্রাদুর্ভাবের জন্য দায়ী বলে অভিযোগ করেন। তিনি এ বিষয়ে তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমার ভয় হলো, যদি এ সামুদ্রিক শ্লেষ্মা কৃষ্ণসাগরে ছড়িয়ে যায় তবে ঝামেলার অন্ত থাকবে না। আমাদের কোনো দেরি না করেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।

দূষণের মূল কারণ এবং এর উৎস অনুসন্ধান করার জন্য একটি শক্তিশালী টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
এদিকে সামুদ্রিক শ্লেষ্মার কারণে ক্ষতির মুখে পড়ছে দেশটির মৎস্যজীবীরা। তাদের মাছ ধরতে যেমন অসুবিধা হচ্ছে তেমনই দূষণের কারণে মারা যাচ্ছে মাছ।

তুরস্কের সামুদ্রিক গবেষণা বিভাগের অধ্যাপক বায়রাম ওজতুর্ক বলেন, ইস্তাম্বুল থেকে দূষিত পানি শোধন করে যেন সাগরে ফেলা হয় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এ সমস্যার সমাধান হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102