ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেঁচে আছেন আল-কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত

জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি এখনও বেঁচে আছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, তিনি আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে থাকতে পারেন। খবর এনডিটিভির।

জাতিসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং টিমের ১২তম প্রতিবেদনটি গত শুক্রবার প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার একটা উল্লেখযোগ্য অংশ আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। এই দলে জাওয়াহিরিও আছেন বলে ধারণা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, জাওয়াহিরির শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তার পক্ষে সংগঠনের প্রচারণায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

অসুস্থতার কারণে জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে আগে খবর বেরিয়েছিল। কিন্তু এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। এখন জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে, জাওয়াহিরি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলের কোনো এক জায়গায় লুকিয়ে অবস্থান করছেন।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন কমান্ডো অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়।

ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জাওয়াহিরি। ওসামা বিন লাদেন বেঁচে থাকা অবস্থায় জাওয়াহিরিকে আল-কায়েদার দ্বিতীয় প্রধান মনে করা হতো।

পেশায় শল্যচিকিৎসক ছিলেন জাওয়াহিরি। তাকে আল-কায়েদার তাত্ত্বিক গুরু বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার তিনিই ছিলেন মূল পরিকল্পনাকারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102