ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৬০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১৩ দশমিক ০৭ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রোববার চট্টগ্রামের ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩৫ জন এবং সাত উপজেলার ২৫ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৯ জন, রাউজানে ৬ জন, ফটিকছড়িতে ৪ জন, আনোয়ারায় ৩ জন এবং মিরসরাই, ভুজপুর ও বাঁশখালীতে একজন করে রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৪ হাজার ৯২ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪২ হাজার ৯৪৯ জন ও গ্রামের ১১ হাজার ১৪৪ জন।

করোনায় গতকাল নগরীর বাসিন্দা দুই পুরুষ রোগীর মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা এখন ৬২৯।

উল্লেখ্য, গতকাল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে এ মাসের প্রথম ছয়দিনে সাত করোনা রোগী মারা যান। তবে এ সময়ে আক্রান্তের প্রায় ৮ গুণ মানুষ আরোগ্যলাভ করেছেন। শহর ও গ্রামে আক্রান্তের পাল্লাও প্রায় সমান থাকছে। নতুন আইসোলেশনের বেশি রোগী করোনামুক্তির ছাড়পত্র গ্রহণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102