ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলার চককাপাসিয়া এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মৃততরা হলেন- মুক্তা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫), পরশ আলী (১০) ও সোহান আলী (১০)।

এছাড়া এসময় আহত হয়েছেন আরও একজন যুবক। আহত যুবক ভুট্টু আলী (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৭ জুন) বিকালে সাড়ে চারটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন জানান, বিকাল সাড় ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে আম কুড়াতে গিয়ে ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম, কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম এবং মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী। এছাড়াও আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনি প্রামাণিকের ছেলে পরশ আলী মারা যান। চিকিৎসাধীন আছেন একই এলাকার উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102