ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সু চির বিচার শুরু আগামী সপ্তাহে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হবে। সোমবার (০৭ জুন) নেপিডোতে গৃহবন্দী সু চির সঙ্গে সাক্ষাৎ করেন তার আইনজীবী মিন মিন সোয়ে। তার আইনজীবী জানিয়েছেন, সব রাজবন্দীকে মুক্তি দিতে মিয়ানমারের জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্চলিক জোট আসিয়ান।

তিনি আরো জানান, ৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে মামলার বিচার ১৪ জুন থেকে শুরু হবে। সবাইকে সুস্থ ও নিরাপদে থাকতে বলেছেন সু চি।

সু চির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তার বিচার শুরু হচ্ছে, তা জানা যায়নি।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে আটক হন শান্তিতে নোবেলজয়ী সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তিনি তার আইনজীবীদের বলেছেন, জনগণ যতদিন চাইবে তার রাজনৈতিক দলের অস্তিত্ব ততদিন থাকবে। তার দলকে জান্তা সরকার ভেঙে ফেলার চেষ্টা করছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক মাস ধরে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বিরুদ্ধে গত বছরের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102