ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নে দিঘীরপাড় এলাকায় সেফটিক ট্যাংক থেকে মো. লুৎফর (৩২) ও সঞ্জয় (২৫) নামে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সোমবার বিকালে ওই গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে শৌচাগার নির্মাণের কাজ করছিল। বিকাল ৪টার সময় শৌচাগারের সেফটিক ট্যাংকে তাদের মৃতদেহ পাওয়া যায়। মৃত লুৎফর বালুরচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে এবং সঞ্জয় দীঘিরপাড় গ্রামের রঞ্জিতের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, লুৎফর ও সঞ্জয় দিঘীরপাড় এলাকায় সুমনের বাড়ির শৌচাগারের সেফটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলো। হঠাৎ তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কাজের ঠিকাদার শমসের আলী তাদের খুঁজতে থাকেন।
পরে নির্মাণাধীন শৌচাগারের সেফটিক ট্যাংকে তাদের মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।