ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংলিশ চ্যানেলে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিললো নরওয়েতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

১৫ মাস বয়সী ইরানি শিশু আরতিন ইংলিশ চ্যানেলে এক নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল। এখান থেকে বহুদূরে নরওয়ের উপকূলে তার মরদেহের অবশিষ্টাংশ মিলেছে।

জানা গেছে, শিশুটির পরিবার ইংলিশ চ্যানেল হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেছিল। সেসময় নৌকাডুবিতে আরতিনের পরিবারের আরো চারজন মারা যায় আর ২৭ অক্টোবর নিখোঁজ হয় আরতিন। পরে ১ জানুয়ারি এক শিশুর দেহ উদ্ধার করেছিল নরওয়ে পুলিশ। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এতদিন পর সোমবার (৭ জুন) পুলিশ জানিয়েছে, এটি আরতিনেরই লাশ। এখন শিশুটির দেহাবশেষ দাফনের জন্য ইরানে ফিরিয়ে দেওয়া হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ তদন্তের প্রধান ক্যামিলা টিজেলে ওয়েজ জানিয়েছেন, দেহটি পাওয়ার পর তারা দেখতে পান নরওয়েতে এই বয়সী কোনো শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো রিপোর্ট নেই। এমনকি কোনো পরিবার পুলিশে যোগাযোগও করেনি। শিশুটির দেহের ওভারওলটিও নরওয়েজিয়ান ব্র্যান্ডের ছিল না। এটি ইঙ্গিত দেয় যে শিশুটি নরওয়ের নয়। পরে ফরেনসিক ডিপার্টমেন্ট দেহটির ডিএনএ প্রোফাইল তৈরি করে।

 

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102