ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির ৭ গোলে বিধ্বস্ত লাটভিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০ বার পঠিত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সোমবার (০৭ জুন) রাতে ডুসেলডর্ফে লাটভিয়ার বিপক্ষে ৭-১ গোলে জয় তুলে নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন টমাস মুলার, সের্গে জিনাব্রি, ইলকাই গিনদোয়ান, রবিন গোজেন্স, টিমো ভেরনার ও লেরয় সানে। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।

১৯তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে হাভার্টজের পাসে গোলের সূচনা করেন আতালান্তার ডিফেন্ডার গোজেন্স। আর ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গিনদোয়ান।

২৭তম মিনিটে গোজেন্সের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে শটে ব্যবধান বাড়ান মুলার। ৩৯তম মিনিটে দুরূহ কোণ থেকে হাভার্টজের নেওয়া শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান গোলরক্ষক ওজলস। বিরতির আগে স্কোরলাইন ৫-০ করেন জিনাব্রি।

 

প্রথমার্ধে গোলের উদ্দেশে ১৫টি শট নেয় জার্মানি, এর ৬টি ছিল লক্ষ্যে। সবশেষ দেখায় ২০০৪ ইউরোর গ্রুপ পর্বে জার্মানির বিপক্ষে গোলশূন্য ড্র করা লাটভিয়া শট নিতে পারে কেবল একটি। দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা গোলরক্ষক মানুয়েল নয়ারকে বিরতির আগে দিতে হয়নি কোনো পরীক্ষা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার চার মিনিট পরই জালের দেখা পান ভেরনার। জসুয়া কিমিচের পাসে কাছ থেকে গোলটি করেন চেলসির এই ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে চমৎকার গোলে ব্যবধান কমান লাটভিয়ার মিডফিল্ডার সাভেলিয়েভস। অবশ্য পরের মিনিটেই কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সানে।

আগামী ১৫ জুন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102