ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আলাদা আলাদা ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভোর ৫টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। খেলা শুরু ভোর সাড়ে ৬টায়।

কোপা আমেরিকা হওয়া নিয়ে এখনো আছে সংশয়। দলগুলো চাচ্ছেনা করোনার এ অবস্থায় হোক লাতিন অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি। তবে এর মধ্যে থেমে নেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। যেখানে ইউরোপের দলগুলো প্রীতি ম্যাচে নিচ্ছে ইউরোর প্রস্তুতি সেখানে বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে লাতিন অঞ্চলের সব দল।
শেষ ম্যাচে চিলির সাথে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া তাদের শেষ ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়ে ফিরেছে জয়ে।তবে হেড টু হেডে এগিয়ে আছে মেসিরা। মুখোমুখি হওয়া ৪০ ম্যাচে আর্জেন্টিনার জয় ২৪টি, ৭টি ড্র ও হেরেছে ৯টিতে।

লিওনেল মেসির পেনাল্টিতে পয়েন্ট পায় আলবিসেলেস্তেরা। তবে ফ্রন্টলাইন নিয়ে ভাবনা থাকছেই কোচ লিওনেল স্কোলানির। বিশ্বকাপ বাছাইয়ে গোল পাচ্ছেনা আকাশী-নীলদের ফরোয়ার্ডরা। গত ম্যাচে বিশ্রামে থাকা সার্জিও আগুয়েরো ফিরতে পারেন দলে।

সেরা ফর্মে আছে ব্রাজিল। বাছাই পর্বের ৫ ম্যাচ থেকে পেয়েছে পূর্ণ পয়েন্ট। তিতের অধীনে খেলা ৫৩ ম্যাচে তারা হেরেছে মাত্র ৪টিতে। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছে উরুগুয়ের বিপক্ষে। তাই ফেভারিট হয়েই মাঠে নামবে নেইমাররা।

রিচার্লিসন ও নেইমারের গোলে শেষ ম্যাচে জয় পায় ব্রাজিল। এ ম্যাচেও ফ্রন্ট লাইন এক রেখেই নামতে পারে সেলেসাওরা। তবে স্ট্রাইকার পসিশনে জেসুস ও ফিরমোনর মধ্যে লড়াইটা জমেছে। আর মাঝমাঠেদেখা যাবে অধিনায়ক ক্যাসেমিরো, ডগলাস লুইজদের। ডিফেন্স সামলাবেন ড্যানিলো, মিলিতাওরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102