ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বিকট শব্দে ধসে পড়ল ৪ তলা ভবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ে বিকট শব্দে ধসে পড়েছে একটি চার তলা হিমাগার ভবন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। (৮ জুন ২০২১)মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার ৭ নং মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত মোকাম কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মোকাম ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সী বলেন বিডি২৪লাইভকে, ভবনটি ৩০-৪০ বছর আগের করা। সকালে বিকট শব্দে ভবনটি ভেঙে পড়ে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা হতে পারে। তবে তা নিশ্চিত নয়। সকালে ভেঙে পড়ার সময় ভেতরে কোনো শ্রমিক ছিল না। তবে ভবনের এক পাশে গরু ছাগলের খামার রয়েছে। কয়েকটা গরু ছাগল মারা যেতে পারে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কম্প্রেসার বিম্ফোরণ নাকি অন্য কারণে ভবনটি ভেঙে পড়েছে তা এখনও নিশ্চিত নয়। কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ করছে। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। খামার থেকে গরু-ছাগলগুলো উদ্ধার করা হচ্ছে। তদন্ত করে ভবন ভেঙে পড়ার কারণ জানা যাবে। হিমাগারে ৭০ হাজার মণ আলু ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102