ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে হোটেলের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত
জামালপুরে হোটেলের খাবার খেয়ে শিশুসহ অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছে।

গতকাল সোমবার (৭ জুন) সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি পঞ্চপীর এলাকায় এই ঘটনা ঘটে। অসুস্থদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়া সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি পঞ্চপীর বাজার মোড়ে হোটেল ব্যবসায়ী লালু মিয়ার হোটেলে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নাস্তা হিসেবে রুটি বিক্রি হয়। প্রতিদিনের মতো সোমবার স্থানীয় লোকজন ওই হোটেলে রুটি দিয়ে নাস্তা করে। কিন্তু, হঠাৎ করে ওইদিন হোটেলে খাবার খেয়ে এলাকার ৫০ থেকে ৬০ জন শিশুসহ নারী-পুরুষ পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। একই সময়ে হোটেল মালিক লালু মিয়াও অসুস্থ হয়ে পড়েন।

পরে অসুস্থ ব্যক্তিরা সোমবার বিকেল থেকে পর্যায়ক্রমে মধ্যরাত পর্য ৪৬ জন শিশুসহ নারী-পুরুষ সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহেদুর রহমান ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে লোকজন অসুস্থ হয়ে পড়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102