ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটেন-আমেরিকার সংবাদপত্র, সরকারি ওয়েবসাইট ডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

ব্রিটিশ সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট মঙ্গলবার (০৮ জুন) বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে ব্রিটেনের দ্য গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।

এছাড়া, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটও রয়েছে এ তালিকায়। ওয়েবসাইটের পাশাপাশি টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমও বিকল হয়ে পড়ে।

এছাড়া, ব্রিটিশ সরকারি সাইট এবং বিবিসির কিছু অংশও বন্ধ হয়ে যায়। এই তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন ডটকমও।

এই সাইটগুলোতে ঢুকলেই ইরোর দেখায় বলে জানিয়েছে বিবিসি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিকাল ৪টার পর এসব ওয়েবসাইট বিকল হয়ে যায়। তবে ঘণ্টাখানেক পরে ধীরে ধীরে এসব ওয়েবসাইট সচল হতে থাকে।

প্রাথমিকভাবে জানা যায়, ফ্যাস্টলি ক্লাউড কম্পিউটিং কোম্পানি নামের ওয়েবসাইট সেবাদাতা প্রতিষ্ঠানের যান্ত্রিক ত্রুটির কারণেই ওয়েবসাইটগুলোর সার্ভার ডাউন হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102