ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে হবে পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সশরীরে নেয়া হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এর আগে অনলাইনে হবে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস। পরীক্ষা নেয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে ক্লাস ও পরীক্ষার তারিখ কবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায়।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলরের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এসব তথ্য জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী বলেন, আমরা দ্রুতই ক্লাস,পরীক্ষা নিব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সশরীরে নিবো। রিভিউ ক্লাস নেয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরিক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্ততিমূলক ক্লাস নিয়ে শেষ করবে। ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় এ ক্লাস ও পরিক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা সশরীরে পরীক্ষা নেব। পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ই জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পরীক্ষার আগে আমরা রিভিউ ক্লাস নিবো দুই সপ্তাহ। তবে রিভিউ ক্লাস বা এসেসমেন্ট অনলাইনে নেয়া হবে।

 

# বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102