ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইফোন ছিনতাইকারী শিগগিরই ধরা পড়বে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই তার মোবাইল ফোনের ছিনতাইকারীকে ধরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৮ জুন) একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ের পর তিনি বলেন, ছিনতাইকারীকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে।

মন্ত্রী বলেন, তার (ছিনতাইকারী) নাম ঠিকানা লোকেট (চিহ্নিত) করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। ‘কিন্তু সে গা-ঢাকা দিয়েছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি।’

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় ছিনতাইয়ের শিকার হন পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে আইফোন ছিনতাই করে পালিয়ে যায়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। ফোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102