ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন আসনে আ. লীগের মনোনয়ন কিনলেন যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির পঞ্চম দিন ছিল মঙ্গলবার (৮ জুন)।

মঙ্গলবার (৮ জুন) সকাল থেকেই রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন প্রত্যাশীরা।

ঢাকা-১৪ আসন থেকে এখন পর্যন্ত ২৭ জন, কুমিল্লা-৫ থেকে ৩১ জন এবং সিলেট-৩ থেকে অ্যাডভোকেট আব্দুর রকির মন্টুসহ ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ কার্যক্রম চলবে আগামী ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৪ জুলাই তিনটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102