ads
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিস্থিতি দেখে দ্রুতই খুলে দেয়া হবে পর্যটনকেন্দ্র: প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪০ বার পঠিত

করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই পর্যটনকেন্দ্র খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী মাহবুব।

তিনি বলেন, ‘পর্যটনকেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয়া হলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত পেছানো হয়েছিল। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শিগগিরই আবারও পর্যটনকেন্দ্র খুলে দেয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবকিছু প্রায় প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এখানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মুফিদুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে জেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার রাতে জেলার পর্যটনশিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন বৈঠক করে। পরে বৃহস্পতিবার হাঁড়ি-পাতিল মিছিল করার ঘোষণা দেন নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102