ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুলাউড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪০ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সজল মালাকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ভূঁইয়া জানান, ৭ জুন সোমবার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট আনতে যাচ্ছিলেন ওই তরুণী। পথে একটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে ফুঁসলিয়ে কুলাউড়ায় নিয়ে যান ২৪ বছর বয়সী সজল।

সেখানকার একটি বাগানে সহযোগীদের নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তাকে এক সহযোগীর বাসায় নিয়ে যান অটোরিকশা চালক সজল। পরে সেই বাসা থেকে মেয়েটিকে নিয়ে একটি বাড়িতে যান তারা। সেখান থেকে রাতে তাকে বাড়ির পাশে নামিয়ে দিয়ে তারা চলে যান।

এসআই মাসুদ জানান, মেয়েটি কারও নাম জানত না। তবে দেখলে চিনতে পারবেন বলেছিলেন। পরে মেয়েটির কথামতো অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া হয়। সেখানে মেয়েটি সজলকে শনাক্ত করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ সজল তার সহযোগীদের নাম বলে দেন।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মঙ্গলবার দুপুরে সজলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাকি দুই আসামি তুহিন মিয়া ও আরফান আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়। তিনি আরও জানান, চিকিৎসার জন্য মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102